
স্মার্ট সিটির কাজ চলাকালীন হাইকোর্ট ভিআইপি রোডে গ্যাসের পাইপলাইন ফেটে বিপত্তি। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ নেয় টিএনজিসিএল কর্তৃপক্ষ। অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় স্মার্ট সিটির কাজের সময় টিএনজিসিএল-সহ সংশ্লিষ্ট লাইন দপ্তরগুলির সঙ্গে পর্যাপ্ত সমন্বয় রাখা হচ্ছে না। এর জেরে কাজ চলাকালীন গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়ে বারবার সমস্যার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি নাগরিক পরিষেবা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজের আগে পর্যাপ্ত আগাম নোটিশ না দেওয়ার অভিযোগও উঠেছে। বিদ্যুৎ ও গ্যাসের মতো জরুরি পরিষেবা ব্যাহত হলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে তার সরাসরি প্রভাব পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে স্মার্ট সিটির কাজের পরিকল্পনা ও সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয় নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।