ত্রিপুরা
img

VBYLD 2027 ঘিরে ধর্মনগরে যুবসমাজকে আহ্বান

বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ ২০২৭-এ উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলার যুবসমাজকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে ধর্মনগরে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।ধর্মনগর জেলা শাসকের কার্যালয়ে মাই ভারত-এর উদ্যোগে আয়োজিত সম্মেলনে কর্মসূচির বিভিন্ন বিভাগ ও অংশগ্রহণের প্রক্রিয়া জানানো হয়। ১৫ থেকে ২৯ বছর বয়সি যুবক-যুবতীরা বিকশিত ভারত চ্যালেঞ্জ, সাংস্কৃতিক বিভাগ, যুব সংসদ ও যুব উদ্যোক্তা চ্যালেঞ্জে অংশ নিতে পারবেন।যুব প্রতিভা ও নেতৃত্বকে জাতীয় মঞ্চে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। যুবসমাজকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান জেলা যুব আধিকারিক মহেন্দ্র নায়াল।