
মাত্র ৫০ টাকা দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও দোকানদারের মধ্যে ঝামেলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গুয়ালাবস্তি এলাকায়। অভিযোগ, নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশের সঙ্গে এক সাইকেল মেকানিকের দোকানে বচসার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় দুই পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।ঘটনার পর দোকান মালিক দুলাল দেবনাথ এবং উপেন্দ্র সিং নামে আরও এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।অন্যদিকে, দোকান মালিকের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ উঠেছে। আশপাশের কয়েকজনকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ তাঁদের।ঘটনায় উভয় পক্ষই নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় মামলা দায়ের করেছে। ৫০ টাকা নিয়ে শুরু হওয়া এই বচসা কীভাবে মারপিট পর্যন্ত গড়াল, তা খতিয়ে দেখছে পুলিশ।