ত্রিপুরা
img

চিকিৎসাধীন মহিলার মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রায় ৫০ বছর বয়সি সুলেখা দাসের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর বারবার জানানো হলেও সময়মতো চিকিৎসকের নজরে আনা হয়নি তাঁকে।রাত আনুমানিক ১১টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চিকিৎসক ও নার্সের গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।