ত্রিপুরা
img

তিপ্রা মথার কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, তদন্তে পুলিশ

হেজামারা আরডি ব্লকের সামনে IPFT-এর সাধারণ সম্পাদক স্বপন দেববর্মাকে মারধরের অভিযোগ উঠেছে তিপ্রা মথার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাঁকে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।বুধবার হাসপাতালে চিকিৎসাধীন স্বপন দেববর্মার সঙ্গে দেখা করেন তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও স্বপন দেববর্মাকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।তবে রঞ্জিত দেববর্মার বক্তব্য, স্বপন দেববর্মা মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন, যা করা উচিত হয়নি। একইসঙ্গে তিনি জানান, হামলার ঘটনায় পুলিশ তদন্ত করে জড়িতদের চিহ্নিত করবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। হামলার প্রকৃত কারণ এবং কারা জড়িত, তা এখন পুলিশের তদন্তেই স্পষ্ট হবে।