
এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। শহরের ব্যস্ত হরি মন্দির রোড এলাকায় তালা ভেঙে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে পালানোর অভিযোগ উঠেছে চোরের বিরুদ্ধে।প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান ব্যবসায়ীরা। সকালে এসে দেখা যায় কোথাও তালা ভাঙা, কোথাও ক্ষতিগ্রস্ত শাটার। দোকানের ভিতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিভিন্ন সামগ্রী। তিনটি দোকান মিলিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ। চুরির ধরন খতিয়ে দেখার পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে।তবে এক রাতেই তিনটি দোকানে চুরির ঘটনায় শহরের রাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। তাঁদের দাবি, সাম্প্রতিক চুরির ঘটনাগুলির সঙ্গে এই ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হোক।একইসঙ্গে ধর্মনগরের বাজার ও বাণিজ্যিক এলাকায় রাতের পুলিশি টহল এবং সিসিটিভি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।