

Sep 09, 2026
ত্রিপুরা জুডিসিয়াল একাডেমি থেকে অভিযোগের ভিত্তিতে চুরি সামগ্রীসহ এক কুখ্যাত চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এয়ারপোর্ট থানার পুলিশ।পাশাপাশি দুর্গাপূজার আগে মদবিরোধী অভিযান চালিয়েও সাফল্য পেয়েছে পুলিশ। পৃথক এই দুই অভিযানে পুলিশের তৎপরতা নিয়ে বিস্তারিত জানান এনসিসি মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত বর্মন।পুলিশের এই অভিযানে চুরি ও বেআইনি মদ সংক্রান্ত কার্যকলাপের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হয়েছে। আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।