

Sep 09, 2026
বুধবার মলয়নগর রবিপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত এক স্কুটি চালক। জানা গেছে, ৩৮ বছর বয়সি অভিদাস স্কুটি নিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনার কবলে পড়েন।দুর্ঘটনায় একটি পালসার বাইকও ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।পরে স্থানীয়রা আহত অভিদাসকে উদ্ধার করে অটোযোগে জিবি হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্রীনগর থানার পুলিশ।
ঘটনার প্রকৃত কারণ এবং দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখছে শ্রীনগর থানার পুলিশ।