ত্রিপুরা
img

বৌদ্ধ মন্দিরে প্রণামী বাক্স ভেঙে টাকা চুরি

অভয়নগর স্থিত পুথিবা দেবতা বাড়ি মন্দিরের প্রণামী বক্সের তালা ভেঙে টাকা চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উজান অভয়নগর এলাকায়। ঘটনায় মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে উজান অভয়নগর ফাঁড়িতে মামলা দায়ের করা হয়েছে।পূথিবা ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক দীপক কুমার সিনহার দাবি, বুধবার সকালে মন্দিরে এসে তাঁরা দেখতে পান প্রণামী বক্সের তালা ভাঙা অবস্থায় রয়েছে। মন্দিরের বিভিন্ন জায়গায় টাকা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল বলেও জানান তিনি।ঘটনাটি নজরে আসার পরই ফাঁড়িতে গিয়ে অভিযোগ জানায় মন্দির কর্তৃপক্ষ। পাশাপাশি এলাকায় নিয়মিত পুলিশ টহল না থাকার কারণেই বারবার চুরির ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেছেন ট্রাস্টের সাধারণ সম্পাদক।চুরির ঘটনায় কারা জড়িত এবং কত টাকা খোয়া গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।