

Sep 09, 2026
শিক্ষক দিবসকে সামনে রেখে রামনগর ৮ নম্বর এলাকার নবজাগরণ ক্লাবের উদ্যোগে গুণী শিক্ষকদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি সমরেন্দ্র নাগের স্মৃতিতে বস্ত্র বিতরণ করা হয়।বুধবারের এই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ও কর্মরত শিক্ষকদের সম্মাননা জানানো হয়। উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ১৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ ক্লাবের কর্মকর্তারা।অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার বলেন, শিক্ষক শুধু একটি পেশা নন, তাঁরা সমাজের আলোর পথপ্রদর্শক। শিক্ষকদের সম্মান জানিয়ে নবজাগরণ ক্লাবের এই উদ্যোগেরও প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।