

Sep 09, 2026
বাম বিধায়ক সুদীপ সরকারের বক্তব্যের প্রতিবাদে বড়জলায় সাংবাদিক সম্মেলন করল বিজেপি। বুধবার ৪-বড়জলা মণ্ডলের উদ্যোগে আয়োজিত সম্মেলনে মণ্ডল সভাপতি রাজীব ঘোষ অভিযোগ করেন, বাম বিধায়ক বিভিন্ন বিষয়ে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন।সম্প্রতি যোগদান সভায় কর্মীদের জোর করে বিজেপিতে যোগদান করানোর অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। বিজেপির জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আকৃষ্ট হয়েই মানুষ দলে যোগ দিচ্ছেন বলে জানান রাজীব ঘোষ। সম্মেলনে এক যোগদানকারীও বাম বিধায়কের অভিযোগ খণ্ডন করে বিজেপিতে যোগদানের কারণ তুলে ধরেন।