

Sep 08, 2026
আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে যখন রাজ্যজুড়ে বাড়ছে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা, তখন আমতলী বাইপাসে পুলিশের বিশেষ নজরদারি ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। বহিরাজ্য থেকে আসা বিভিন্ন গাড়িতে চলছে কড়া তল্লাশি। আমতলী থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রানা চ্যাটার্জির নেতৃত্বে বাইপাস নাকা পয়েন্টে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।গাড়ি থামিয়ে নথিপত্র ও বিভিন্ন সামগ্রী পরীক্ষা করছেন পুলিশকর্মীরা। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই নজরদারি বলে জানা গেছে।তবে নির্বাচনের আগে হঠাৎ করে বহিরাজ্যের গাড়িতে এই বিশেষ নজরদারি কেন—তা নিয়ে এলাকায় শুরু হয়েছে নানা জল্পনা।