

Sep 06, 2026
চোরাই কাঠসহ একটি গাড়ি আটক করল বটতলা ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঠ বোঝাই গাড়িটি আটক করা হয় বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে গাড়ির চালক ও কাঠের বৈধতা নিয়ে শুরু হয়েছে তদন্ত। কীভাবে কোথা থেকে এই কাঠ আনা হচ্ছিল এবং এর পেছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার বিস্তারিত জানিয়েছেন বটতলা ফাঁড়ির ওসি শুভজিৎ দেব।