ত্রিপুরা
img

শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মান, উপস্থিত মুখ্যমন্ত্রী মানিক সাহা

শিক্ষক দিবস উপলক্ষে ত্রিপুরা সরকারের উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজন করা হলো ‘শিক্ষক প্রণাম ২০২৬’ অনুষ্ঠান। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন, এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর বিভাস দেব, আইআইআইটি আগরতলার অধিকর্তা অভয় কুমার, ন্যাশনাল ল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ওয়াই.পি. সিং, উচ্চশিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে এবং দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা। এদিন রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজ, পলিটেকনিক কলেজ এবং প্রফেশনাল কলেজগুলির প্রিন্সিপাল ও ইনচার্জ প্রিন্সিপালদের সম্মাননা প্রদান করা হয়। শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানকে স্বীকৃতি জানাতেই এই বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন বলে জানা যায়।