ত্রিপুরা
img

১২ লক্ষের বাজেট, খুঁটি পুজোয় শুরু রাধামাধবের দুর্গোৎসবের প্রস্তুতি

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে খুঁটি পুজোর মাধ্যমে এবারের দুর্গোৎসবের শুভারম্ভ করল রাধামাধব উন্নয়ন সংঘ। এবছর পুজোর আনুমানিক বাজেট ১১ থেকে ১২ লক্ষ টাকা। পুজোকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। এবছর ‘লোকাল ফর গ্লোবাল’-এর ভাবনাকে সামনে রেখে আলোকসজ্জা, প্যান্ডেল নির্মাণ এবং মৃৎশিল্পের কাজে স্থানীয় শিল্পীদেরই প্রাধান্য দেওয়ার উদ্যোগ নিয়েছে পুজো কমিটি। স্থানীয় শিল্পী ও কারিগরদের কাজের সুযোগ দেওয়ার পাশাপাশি তাঁদের প্রতিভাকে তুলে ধরাই এবারের অন্যতম লক্ষ্য। খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গোৎসবের কাউন্টডাউন। এখন দেখার বিষয়, স্থানীয় শিল্পীদের সৃজনশীলতায় এবছর রাধামাধব উন্নয়ন সংঘের পুজো কতটা নজর কাড়ে।