ত্রিপুরা
img

২০ লক্ষের বাজেটে গুলবাজার মৎস্য ব্যবসায়ী সমিতির দুর্গাপুজোর প্রস্তুতি

প্রায় ২০ লক্ষ টাকা বাজেট নিয়ে এবারের শারদীয়া দুর্গোৎসবের আয়োজন করতে চলেছে গুলবাজার মৎস্য ব্যবসায়ী সমিতি। দুর্গাপুজোর প্রস্তুতির সূচনা হিসেবে আয়োজিত হলো খুঁটি পূজা ও কাঠাম পূজা।ধর্মীয় রীতি-নীতি মেনে পূজার আনুষ্ঠানিক সূচনা হয়। খুঁটি ও কাঠাম পূজাকে ঘিরে উদ্যোক্তা এবং স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।এবারের পুজোকে ঘিরে বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। প্রায় ২০ লক্ষ টাকার বাজেটে দর্শনার্থীদের আকর্ষণ করার পাশাপাশি উৎসবের আনন্দে এলাকার মানুষকে সামিল করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন গুলবাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সদস্যরা। খুঁটি ও কাঠাম পূজার মধ্য দিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেল পুজোর প্রস্তুতি। আগামী দিনে মণ্ডপ নির্মাণ থেকে শুরু করে অন্যান্য কাজও দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের।