ত্রিপুরা
img

আজ বাবা লোকনাথের ২৯৬ তম আবির্ভাব দিবস

শুভ জন্মাষ্টমীর পুণ্য তিথিতে আগরতলার লক্ষ্মীনারায়ণবাড়ি রোডস্থিত শ্রীশ্রী লোকনাথ মন্দির প্রাঙ্গণে পালিত হলো শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম শুভ আবির্ভাব দিবস।এদিন সকাল ৯টায় বাল্যভোগের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এরপর সকাল ১০টায় অনুষ্ঠিত হয় শ্রীশ্রী বাবার জন্মোৎসবের বিশেষ পূজানুষ্ঠান। দুপুর ১২টায় রাজভোগ এবং দুপুর ১টায় ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়।সন্ধ্যায় আবির্ভাব দিবস উপলক্ষে বিশেষ আয়োজন হিসেবে ২৯৬টি ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় সন্ধ্যা আরতি। ধর্মীয় আবহে দিনভর নানা অনুষ্ঠানে অংশ নেন ভক্তরা। বাবা লোকনাথের আবির্ভাব দিবসকে ঘিরে মন্দির প্রাঙ্গণে ভক্তদের মধ্যে ছিল উৎসাহ ও ধর্মীয় আবেগের পরিবেশ।