
উষাবাজারস্থিত ভারতরত্ন সংঘের এবারের দুর্গোৎসবের মণ্ডপে উঠে আসছে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর আদল। শুক্রবার শুভ জন্মাষ্টমীর দিনে আনুষ্ঠানিকভাবে এবারের পুজোর থিমের উন্মোচন করা হয়।থিম উন্মোচনের পাশাপাশি এদিন ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের। পুজোর প্রস্তুতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তা দিতেই এই উদ্যোগ বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, গোমতী ডেয়ারি মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান রতন ঘোষ-সহ ক্লাবের সভাপতি, সম্পাদক এবং অন্যান্য সদস্যরা।জন্মাষ্টমীর পুণ্যতিথিতে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীকে কেন্দ্র করে থিমের আত্মপ্রকাশ এবং রক্তদান কর্মসূচি ঘিরে ক্লাব প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়।