
সরকার দাবি মেনে নিলে ৭২ ঘণ্টার বন্ধ প্রত্যাহার করে নেওয়া হবে—খোয়াই চৌমুণীতে জাতীয় সড়ক অবরোধের মাঝে এমনটাই জানালেন আন্দোলনকারীরা।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার সকাল ৬টা থেকে বড়মুড়া হাতাইকতর, মোহনপুর-খোয়াই চৌমুণী এবং বিঘুদাস এলাকায় জাতীয় সড়ক ও রেল অবরোধ শুরু করেন আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনগুলির সদস্যরা। মোহনপুর-খোয়াই চৌমুণীতে কর্মসূচি চলাকালীন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ATTF-এর সহ-সম্পাদক সুকুমার দেববর্মা অভিযোগ করেন, সরকার পূর্বে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি। সেই কারণেই এই বন্ধ ও অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিনি।তবে সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়া হলে নির্ধারিত ৭২ ঘণ্টা শেষ হওয়ার আগেই বন্ধ প্রত্যাহার করতে তাঁরা প্রস্তুত বলেও জানান সুকুমার দেববর্মা।