ত্রিপুরা
img

জন্মাষ্টমীতে ২২০ কেজির বিশেষ কেক, ৩০ বছরের ঐতিহ্য

শুভ জন্মাষ্টমীকে কেন্দ্র করে উদয়পুরে ফের অভিনব আয়োজন। প্রায় ৩০ বছর ধরে জন্মাষ্টমীর পবিত্র তিথিকে সামনে রেখে বিশেষ কেক তৈরি করে আসছেন উদয়পুর ধ্বজনগর এলাকার জয়রাম বেকারির কর্ণধার রঞ্জিত দেবনাথ।প্রতি বছর তাঁর তৈরি বিশেষ কেক ঘিরে মানুষের মধ্যে তৈরি হয় উৎসাহ ও কৌতূহল। এবারও তার ব্যতিক্রম নয়। চলতি বছর উদয়পুর শালগড়াস্থিত মা পাগলহরী আশ্রমের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে তৈরি করা হচ্ছে প্রায় ২২০ কেজি ওজনের একটি বিশেষ কেক।রঞ্জিত দেবনাথ জানান, শ্রীকৃষ্ণের জন্মোৎসবের আবহকে সামনে রেখে এবারের কেকে থাকবে নতুন ও ব্যতিক্রমী উপকরণ এবং নকশা। দীর্ঘ তিন দশক ধরে এই বিশেষ কেক তৈরির সঙ্গে যুক্ত থাকলেও তাঁর কাছে এটি শুধুমাত্র ব্যবসা নয়, বরং ধর্মীয় উৎসবের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ ও ঐতিহ্য।প্রতি বছর ভক্তদের উৎসাহ ও ভালোবাসাই তাঁকে নতুন কিছু করার অনুপ্রেরণা দেয় বলে জানান তিনি। এবার ২২০ কেজির বিশেষ এই কেক মা পাগলহরী আশ্রমের জন্মাষ্টমী উৎসবে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলেই প্রত্যাশা।