ত্রিপুরা
img

আনন্দময়ী কালীমাতা বাড়িতে কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন

শুভ জন্মাষ্টমীর পুণ্য তিথিতে আগরতলার রামকৃষ্ণনগর জগহরিমুড়া এলাকায় শ্রীশ্রী আনন্দময়ী কালীমাতা বাড়ির নতুন কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো।ধর্মীয় আচার-অনুষ্ঠান ও যজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।এলাকার ধর্মীয় ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের সুবিধার্থে নির্মাণ করা হচ্ছে এই কমিউনিটি হল। সাংসদ রাজীব ভট্টাচার্যের নিজস্ব সাংসদ তহবিল থেকে ২০ লক্ষ টাকা ব্যয়ে গড়ে উঠবে হলটি।নতুন এই কমিউনিটি হল নির্মাণের ফলে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের একটি প্রয়োজন পূরণ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মসূচি আয়োজনেও বাড়তি সুবিধা পাবেন স্থানীয়রা।