

Sep 06, 2026
আগ্রায় অনুষ্ঠিত ৫৫তম KVS জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬–২৭-এ জুডোতে স্বর্ণপদক জয় করে আগরতলায় ফিরলেন মৃগাক্ষী সাহা। ভোর সাড়ে তিনটায় রেলপথে আগরতলা পৌঁছান এই কৃতী খেলোয়াড়। শহরে ফিরতেই তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান কোচ প্রদীপ সরকারসহ অন্যান্যরা। মৃগাক্ষীর এই সাফল্যে উচ্ছ্বসিত ক্রীড়ামহল। জাতীয় স্তরের প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে রাজ্যের নাম উজ্জ্বল করায় তাঁকে ঘিরে তৈরি হয়েছে গর্বের আবহ। আগামী দিনে মৃগাক্ষীর সাফল্যের ধারা আরও এগিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা কোচ ও ক্রীড়াপ্রেমীদের।