

Sep 06, 2026
ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের তৃতীয় ত্রি-বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার সুপারি বাগানস্থিত দশরথ দেব মেমোরিয়াল হলে। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষার জাতীয় মঞ্চের চিফ পেট্রন কান্তি গাঙ্গুলী এবং সাধারণ সম্পাদক মুরলীধরন বিশ্বনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সম্মেলনে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, বিভিন্ন দাবি-দাওয়া এবং তাঁদের সামাজিক ও সরকারি সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হয়। সংগঠনের আগামী দিনের কর্মসূচি ও সাংগঠনিক বিষয় নিয়েও সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা যায়।