

Sep 06, 2026
বিধায়ক নয়ন সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন এলাকাবাসীর একাংশ। তাঁদের অভিযোগ, বিগত দিন থেকে এখনও পর্যন্ত এলাকার মানুষ বিভিন্ন উন্নয়নমূলক পরিষেবা থেকে বঞ্চিত। এমনকি প্রয়োজনের সময় বিধায়কের কাছ থেকেও কোনও সহযোগিতা পাননি বলে দাবি তাঁদের। ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসীর একাংশের স্পষ্ট বক্তব্য—এভাবে চলতে থাকলে আগামী দিনে আর ভোট দেওয়া হবে না। তবে এলাকাবাসীর এই অভিযোগের সত্যতা এবং বিধায়কের পক্ষের বক্তব্য এখনও সামনে আসেনি। উন্নয়ন ও পরিষেবা নিয়ে ওঠা এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে রাজনৈতিক চর্চা। শুনে নিন, ঠিক কী বলছেন এলাকাবাসী।