ত্রিপুরা
img

বিশ্ব ফিজিওথেরাপি দিবসে আগরতলায় সচেতনতামূলক পদযাত্রা

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে মঙ্গলবার আগরতলায় আয়োজন করা হলো সচেতনতামূলক ওয়াকাথন। Tripura Institute of Paramedical Sciences বা এবং Indian Association of Physiotherapists, Tripura Branch-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।এবারের বিশ্ব ফিজিওথেরাপি দিবসের মূল বিষয় কার্ডিওভাসকুলার রোগ ও স্ট্রোক প্রতিরোধ, ব্যবস্থাপনা এবং পুনর্বাসনে ফিজিওথেরাপি ও শারীরিক কার্যকলাপের ভূমিকা।সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের মূল ফটক থেকে শুরু হয় ওয়াকাথন। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পদযাত্রাটি পুনরায় রবীন্দ্রভবনের সামনে এসে শেষ হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স কোচ ও দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত বিশ্বেশ্বর নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সদস্য, ফিজিওথেরাপিস্ট, পড়ুয়া এবং অন্যান্যরা।শারীরিক সুস্থতা, নিয়মিত ব্যায়াম এবং ফিজিওথেরাপির গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা।