
বাইখোড়া থানার পুলিশের অভিযানে লক্ষাধিক টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।তবে এই ঘটনাকে ঘিরে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সাংবাদিকদের একাংশ। তাঁদের অভিযোগ, উদ্ধার হওয়া মাদক সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসতে না দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমনকি ঘটনাস্থলে সাংবাদিকদের প্রবেশেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ।তবে পুলিশের পক্ষ থেকে এখনও এই অভিযোগের বিস্তারিত প্রতিক্রিয়া জানা যায়নি। ইয়াবা উদ্ধারের পরিমাণ, গ্রেপ্তার বা আটকের বিষয় এবং সাংবাদিকদের প্রবেশে বাধার অভিযোগ—গোটা বিষয়টি নিয়ে স্পষ্ট তথ্যের অপেক্ষায় রয়েছে সংবাদমাধ্যম।