ত্রিপুরা
img

মোটরস্ট্যান্ডের পিআরএম সেন্টার পয়েন্ট মল পরিদর্শনে মেয়র

আগরতলার মোটরস্ট্যান্ডে অবস্থিত পিআরএম সেন্টার পয়েন্ট মল পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শনের পাশাপাশি মোটরস্ট্যান্ড এলাকার অটো সিন্ডিকেটের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন তিনি।বৈঠকে মোটরস্ট্যান্ড এলাকার বিভিন্ন সমস্যা, যান চলাচল এবং অটো পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।এদিন মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত, কমিশনার সাজু ওয়াহিদ এ-সহ পুর নিগমের অন্যান্য আধিকারিকরা।পরিদর্শন ও বৈঠকের মাধ্যমে মোটরস্ট্যান্ড এলাকার পরিষেবা ও ব্যবস্থাপনা আরও উন্নত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।