

Sep 03, 2026
মাদক প্রতিরোধ, মাদকাসক্তি নিয়ন্ত্রণ এবং আসক্তদের পুনর্বাসন নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলাস্তরের গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হলো আগরতলার প্রজ্ঞা ভবনের হল নম্বর ২-এ।বৃহস্পতিবার আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক রাকেশ দেববর্মা সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও প্রতিনিধিরা।কর্মশালায় মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মাদকাসক্তদের নিয়ন্ত্রণ এবং তাঁদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।