ত্রিপুরা
img

চুক্তি বাস্তবায়নের দাবিতে ৭২ ঘণ্টার ত্রিপুরা বনধ

২০২৪ সালে স্বাক্ষরিত চুক্তির শর্ত যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বনধের ডাক দিয়েছে বিভিন্ন আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনের নেতৃত্ব।বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংগঠনগুলির নেতৃবৃন্দ জানান, ভারত সরকার ও ত্রিপুরা সরকারের সঙ্গে ২০২৪ সালে সম্পাদিত চুক্তির একাধিক শর্ত এখনও বাস্তবায়িত হয়নি। সেই কারণেই বনধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি তাঁদের।এনএলএফটির সভাপতি প্রসেনজিৎ দেববর্মা জানান, বনধ চলাকালীন বিভিন্ন এলাকায় জমায়েত ও আন্দোলন কর্মসূচি পালন করা হবে। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের উপর বলপ্রয়োগ করা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ও বনধ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানানো হয়েছে।