
যুবকদের অধিকার ও কর্মসংস্থানের দাবিতে আগামী ২১ সেপ্টেম্বর আগরতলায় বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে সদর জেলা যুব কংগ্রেস। সদর জেলা যুব কংগ্রেসের সভাপতি ডা. পার্থ প্রতিম দত্তের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।PRTC বাধ্যতামূলক করা, TET উত্তীর্ণ বেকারদের নিয়োগ, শূন্যপদে দ্রুত নিয়োগসহ একাধিক দাবিকে সামনে রেখে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।যুব কংগ্রেসের অভিযোগ, রাজ্যে বহু শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা রয়েছে। পরীক্ষার পর ফল প্রকাশে বিলম্ব এবং নিয়োগ সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে চাকরিপ্রার্থীদের মধ্যে হতাশা বাড়ছে বলেও দাবি করা হয়।চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা না নিয়ে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছে যুব কংগ্রেস। পাশাপাশি কর্মসংস্থান ও যুবকদের ভবিষ্যৎ নিয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।