ত্রিপুরা
img

কুঞ্জবন সেবক সংঘের দুর্গোৎসবে ‘স্বপ্নের রাজহাঁস’

প্রায় ১৪ লক্ষ টাকার বাজেটে এবার সার্বজনীন শারদীয়া দুর্গোৎসবের আয়োজন করছে কুঞ্জবন সেবক সংঘ। এবারের বিশেষ আকর্ষণ ‘স্বপ্নের রাজহাঁস’ থিম।বৃহস্পতিবার খুঁটি পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পুজোর প্রস্তুতি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্লাব সভাপতি পৃথিস রঞ্জন দে জানান, পুজোর দিনগুলিতে উৎসবের পাশাপাশি বস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচিও পালন করা হবে।থিমের আকর্ষণের সঙ্গে সামাজিক উদ্যোগকে সামনে রেখে এবারও জমজমাট দুর্গোৎসবের প্রস্তুতি শুরু করেছে কুঞ্জবন সেবক সংঘ।