

Sep 03, 2026
পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত হলো গুরুত্বপূর্ণ জেলা সভা। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তার কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই সভা।সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ জেলা পরিষদের অন্যান্য সদস্য ও আধিকারিকরা। সভায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ, প্রশাসনিক বিষয় এবং আগামী দিনের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।জেলার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করতে প্রশাসন ও জেলা পরিষদের মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।