
আগরতলা রেলস্টেশনে ফের বড়সড় গাঁজা উদ্ধারে সাফল্য জিআরপি পুলিশের। বুধবার ২ সেপ্টেম্বর দুপুর ১টা নাগাদ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন পার্কিং এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করা হয়।গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অয়ন দেববর্মা নামে ২১ বছর বয়সী ওই যুবককে আটক করে আগরতলা জিআরপি থানার পুলিশ। ধৃতের বাড়ি খোয়াই জেলার খোয়াই থানা এলাকার রামসাধুপাড়া এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে মোট ২১ কেজি ৮১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।ঘটনায় অয়ন দেববর্মার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। গাঁজাগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে জিআরপি পুলিশ।