ত্রিপুরা
img

গরু চোর সন্দেহে মারধর, কল্যাণপুরে যুবকের মৃত্যু

কল্যাণপুর থানার অন্তর্গত বাগবের এলাকায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম জলিল রহমান, বয়স ৪৫ বছর। তাঁর বাড়ি ঘিলাতলী বাজার এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেষ রাতে বাগবের এলাকায় গরু চোর সন্দেহে জলিল রহমানকে আটক করে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে কল্যাণপুর থানায় খবর দেন।পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় জলিল রহমানকে উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে মৃত ঘোষণা করা হয়।প্রাথমিক তদন্তে গরু চোর সন্দেহে মারধরের বিষয়টি সামনে এসেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে মৃতের পরিবার।