ত্রিপুরা
img

বিলোনিয়ার স্কুলে একসঙ্গে অসুস্থ ১৩ পড়ুয়া, হাসপাতালে ভর্তি

বিলোনিয়ার উত্তর ভারত চন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল সপ্তম শ্রেণির ১৩ জন ছাত্র-ছাত্রী। আচমকাই শ্বাসকষ্ট শুরু হওয়ায় দ্রুত তাঁদের বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে অসুস্থ পড়ুয়ারা।একসঙ্গে এতজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। চিকিৎসকরা দ্রুত প্রাথমিক চিকিৎসা শুরু করেন।তবে কী কারণে একইসঙ্গে এতজন পড়ুয়ার শ্বাসকষ্ট শুরু হলো, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে বিলোনিয়া ও আশপাশের এলাকায়।