
জৈব কৃষিকে আরও শক্তিশালী করে ত্রিপুরার কৃষিপণ্য দেশ-বিদেশের বাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগের কথা তুলে ধরলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে জৈব উৎপাদন বিষয়ক সচেতনতা কর্মসূচিতে বক্তব্য রাখেন তিনি।কৃষিমন্ত্রী বলেন, ত্রিপুরায় জৈব কৃষির বিপুল সম্ভাবনা রয়েছে। আধুনিক সার্টিফিকেশন ব্যবস্থার সঙ্গে ঐতিহ্যবাহী কৃষিপদ্ধতিকে যুক্ত করে আন্তর্জাতিক মানের কৃষিপণ্য উৎপাদনে জোর দেওয়া হচ্ছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেডার চেয়ারম্যান অভিষেক দেব, কৃষি সচিব অপূর্ব রায়, কৃষি অধিকর্তা ড. ফণী ভূষণ জামাতিয়াসহ কৃষক ও রপ্তানিকারকরা।এদিন উন্নতমানের ধান বহির্বিশ্বের বাজারে পাঠানোর জন্য তিনটি গাড়ির ফ্ল্যাগ অফ করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথসহ অন্যান্যরা। এই উদ্যোগে আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার কৃষিপণ্যের পরিচিতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।