
পূর্ব থানার মাত্র ৫০ মিটার দূরত্বে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চিত্তরঞ্জন মেইন রোডের পাশে অভিষেক সাহার বাড়িতে চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।অভিযোগ, রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে চুরি করে পালিয়ে যায় চোর। ঘটনার পর বাড়ির মালিক অভিষেক সাহা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। সিসিটিভি ক্যামেরায় সন্দেহভাজন চোরের গতিবিধি ধরা পড়েছে বলে দাবি তাঁর।পূর্ব থানার এতটা কাছাকাছি এলাকায় চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ঘটনার পর বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানা গেছে।চুরির ঘটনায় ঠিক কী কী সামগ্রী খোয়া গেছে এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।