ত্রিপুরা
img

চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, পূর্ব থানার জালে দুই

পুলিশের অভিযানে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। একইসঙ্গে ওই স্বর্ণালংকার কেনাবেচার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একটি স্বর্ণের দোকানের বিক্রেতাকেও আটক করা হয়েছে।ঘটনার পর উদ্ধার হওয়া স্বর্ণালংকার ও আটক ব্যক্তিদের নিয়ে তদন্ত শুরু করেছে পূর্ব থানার পুলিশ। চুরি যাওয়া সামগ্রী কীভাবে স্বর্ণের দোকানে পৌঁছাল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনায় পুলিশের অভিযান ও তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার।