ত্রিপুরা
img

আগরতলা রেলস্টেশনে উদ্ধার ২৩ কেজি গাঁজা , গ্রেফতার ২

১ সেপ্টেম্বর আগরতলা রেলওয়ে স্টেশনে রুটিন চেকিংয়ের সময় এসআই মঙ্গল দেববর্মার নেতৃত্বে অভিযান চালায় জিআরপিএস।প্রথম ঘটনায় সোনামুড়া মহকুমার এক যুবকের ট্রলিব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় ১১ কেজি ৩৪৫ গ্রাম গাঁজা।
এরপর দ্বিতীয় ঘটনায় বিহারের বাসিন্দা এক যুবকের পিঠের ব্যাগ থেকে উদ্ধার করা হয় আরও ১১ কেজি ৫৬০ গ্রাম গাঁজা।দুটি ঘটনায় মোট প্রায় ২৩ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্থানীয় উৎস থেকে গাঁজা সংগ্রহ করে বহির্রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানিয়েছে।ধৃত দুই যুবকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করার পাশাপাশি আগামীকাল দুই অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে।