

Aug 31, 2026
অটো গাড়ি চুরি কাণ্ডের তদন্তে বড়সড় সাফল্য পেল নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অটো চুরির ঘটনায় তদন্ত চালিয়ে ওই ব্যক্তির সন্ধান পায় পুলিশ এবং পরে তাকে আটক করা হয়। চুরি যাওয়া অটো উদ্ধারের পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাদের ভূমিকা কী ছিল—তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ