ত্রিপুরা
img

শহীদ তপন চক্রবর্তীর ২৭তম শহীদান দিবস পালন

ডিওয়াইএফআই ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে শহীদ তপন চক্রবর্তীর ২৭তম শহীদান দিবস পালন করা হয় ড্রপগেটে। এদিন শহীদ তপন চক্রবর্তীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুন দেব, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম ঘোষ ও শান্তনু দেব, সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি পঙ্কজ ঘোষ, প্রাক্তন যুব নেতা স্বপন পোদ্দার, অজয় দে এবং এসএফআই ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক পরিতোষ দেবনাথ-সহ অন্যান্যরা। পরে গৌতম ঘোষের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন নবারুন দেব, পঙ্কজ ঘোষ ও শুভঙ্কর মজুমদার। শহীদ তপন চক্রবর্তীর সংগ্রাম ও আদর্শকে স্মরণ করে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়।