ত্রিপুরা
img

ডিজিপির মৃত্যু নিয়ে ফের উত্তপ্ত বিধানসভা

রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যু ও সুইসাইড নোট ইস্যুতে ফের উত্তপ্ত ত্রিপুরা বিধানসভা। মুখ্যমন্ত্রীর বিবৃতির পর এই বিষয় নিয়ে বিক্ষোভ দেখান বিরোধী দলের বিধায়করা। কংগ্রেস ও সিপিআইএম বিধায়করা বিধানসভার ওয়েলে নেমে প্রতিবাদ জানান। তাঁদের দাবি, অনুরাগ ধ্যানকরের মৃত্যুকে ঘিরে সুইসাইড নোট সংক্রান্ত বিষয়টি স্পষ্ট করতে হবে। পরে অধ্যক্ষের পক্ষ থেকে আলোচনার সুযোগ দেওয়ার আশ্বাস পাওয়ার পর নিজেদের আসনে ফিরে যান বিরোধী বিধায়করা।