

Aug 31, 2026
আখাউড়া রোডের ওয়েস্টার্ন ক্লাব সংলগ্ন এলাকায় মারুতি গাড়ি ও টমটমের ভয়াবহ সংঘর্ষে গুরুতর আহত তিনজন। দুর্ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। স্থানীয় সূত্রের দাবি, গাড়ি শেখার সময় দুর্ঘটনাটি ঘটে এবং গাড়িটি এক পুলিশ সুপারের মেয়ে চালাচ্ছিলেন। যদিও এই দাবির সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উপস্থিত ছিলেন সদর এসডিপিও-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। অভিযুক্তকে আটক না করা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।