

Aug 31, 2026
ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত ত্রিপুরা ইলেকট্রিক রিকশা শ্রমিক সংঘের উদ্যোগে একাধিক দাবিকে সামনে রেখে মিছিল বের করা হয়। নাগেরজলা বাসস্ট্যান্ড থেকে শুরু হয় এই মিছিল। পরে বটতলা হয়ে ড্রপগেট ট্রাফিক অফিসের উদ্দেশ্যে এগিয়ে যায় শ্রমিকরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে ট্রাফিক অফিস ঘেরাও কর্মসূচিতে অংশ নেবেন ই-রিকশা শ্রমিকরা। শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে এই কর্মসূচি বলে জানা গেছে।