

Aug 31, 2026
আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে বিধান শিশু উদ্যানের মেধা অন্বেষা, শিক্ষক ও সাংবাদিক সম্মাননা অনুষ্ঠান। অনুষ্ঠানকে সামনে রেখে আজ সাংবাদিক সম্মেলন করে কর্মসূচির সার্বিক বিষয় তুলে ধরেন উদ্যোক্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার কনভেনার মনোজ রায়-সহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী, শিক্ষক এবং সাংবাদিকদের সম্মাননা জানানোর পাশাপাশি তাঁদের অবদানের স্বীকৃতি দেওয়া হবে বলে জানানো হয়েছে।