

Sep 01, 2026
শারদীয় উৎসবকে সামনে রেখে নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। পুরনিগমের কনফারেন্স হলে আধিকারিক ও কাউন্সিলরদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।উৎসবের সময় সাধারণ মানুষ যাতে কোনও সমস্যায় না পড়েন, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। বৈঠকে শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা, যান চলাচল, আলো ও পানীয় জলসহ বিভিন্ন নাগরিক পরিষেবা নিয়ে আলোচনা হয়।জনসমাগমের কথা মাথায় রেখে সংশ্লিষ্ট বিভাগগুলিকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উৎসবের দিনগুলিতে দ্রুত পরিষেবা নিশ্চিত করতেই পুরনিগমের এই উদ্যোগ।