ত্রিপুরা
img

ফুটবল খেলতে গিয়ে হাত ভেঙে মর্মান্তিক পরিণতি, উন্নত চিকিৎসার অভাবে সংকটে সপ্তম শ্রেণির ছাত্র!

ফুটবল খেলতে গিয়ে হাত ভেঙে গুরুতর সমস্যায় তেলিয়ামুড়ার এক সপ্তম শ্রেণির ছাত্র। উন্নত চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে অসহায় পরিবার। সাহায্যের আশায় সরকারের দিকে তাকিয়ে রয়েছে পরিবার।তেলিয়ামুড়ার ব্রহ্মচরা এলাকার ১২ বছরের ছাত্র গেনাং জমাতিয়া। ব্রহ্মচরা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এই ছাত্র বাড়ির কাছে মথুরানগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।পরিবারের দাবি, দুর্ঘটনার পর দীর্ঘদিন স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। কিন্তু সময়মতো উন্নত চিকিৎসা না পাওয়ায় ধীরে ধীরে আক্রান্ত হাতের অবস্থা গুরুতর হয়ে ওঠে।এদিকে দিনের পর দিন স্কুলে না আসায় বিষয়টি নজরে আসে শিক্ষক-শিক্ষিকাদের। পরে তাঁরা গেনাংয়ের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন।এরপর পরিস্থিতির গুরুত্ব বুঝে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উন্নত চিকিৎসার জন্য তাকে সিবিপি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। সন্তানের চিকিৎসা যাতে অর্থের অভাবে থেমে না যায়, সেই আবেদন জানিয়ে সরকারের দ্রুত হস্তক্ষেপ ও আর্থিক সহায়তা চেয়েছে গেনাংয়ের পরিবার।