

Sep 01, 2026
ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার রাজধানীর স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত হলো বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বি. এল. সন্তোষ এবং প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী কৌশল এবং মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা গেছে। শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠককে নির্বাচনের আগে বিজেপির সাংগঠনিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।