

Aug 23, 2026
শনিবার আগরতলা শহর ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির জেরে হাওড়া নদীর জলস্তর বেড়ে যায়। এর ফলে বলদাখাল, চন্দ্রপুর জাতীয় সড়ক, আড়ালিয়া ও প্রতাপগড়সহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে।জল ঢুকে পড়ায় ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন ও যান চলাচল। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান জিরানিয়া মহকুমা শাসক বা এসডিএমসহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।প্লাবিত এলাকাগুলির পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হয়। ভারী বৃষ্টির কারণে জলস্তর আরও বাড়ে কিনা, এখন সেদিকেই নজর প্রশাসনের।