ত্রিপুরা
img

উত্তর গেটে শর্ট সার্কিটে বাড়িতে আগুন

রাজধানীর উত্তর গেট এলাকায় শর্ট সার্কিট থেকে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য । দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আগরতলা ফায়ার সার্ভিস।  জানা যায় রাজধানীর উত্তর গেট এলাকায় দেবেশ রায়ের বাড়িতে শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আগরতলা ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাথমিকভাবে জানা যায়, বাড়ির বিদ্যুতের মেইন লাইন পুড়ে যাওয়ায় গোটা বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তবে বাড়ির মালিকের সচেতনতা এবং দ্রুত পদক্ষেপের কারণে আগুন বড় আকার নেওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাকে ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়ালেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই। পরবর্তীতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজ শুরু করেন।